ইবি প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল

ঢাবি ও জাবিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল। ছবি : কালবেলা
ঢাবি ও জাবিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে মিছিল। ছবি : কালবেলা

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক দুজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মিছিল শুরু হয়।

ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটলতলা সংলগ্ন এলাকায় গিয়ে মিছিলটি শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাবিতে তোফাজ্জল নামের এক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার করার পূর্বে তাকে ঠাণ্ডা মাথায় খাওয়ানো হয়। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় জড়িতরা যদি সমন্বয়ক হয় এমনকি প্রধান উপদেষ্টাও হয় তবুও তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, মব জাস্টিসের নামে যারা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটাচ্ছেন এবং দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ছাত্রজনতা আবারও রুখে দাঁড়াবে। আমরা অন্তবর্তীকালীন সরকারের নিকট এইসব ঘটনা থামানোর দৃঢ় আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটার ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ওজন কমানো নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা

গুম ও হত্যা / সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিখোঁজের ৮ দিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

বাসের নিচে চাপা পড়ে কারারক্ষী নিহত

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

শাকিবের ‘সোলজার’ নিয়ে যা বললেন আনাম খান

১০

ইতালিতে বিজয় দিবস উদযাপিত

১১

অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ: দলীয় ও এককে শীর্ষে বাংলাদেশ

১২

এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

১৩

জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

১৪

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল : প্রধান উপদেষ্টা

১৫

সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক পেলেন পেশাগত দিকনির্দেশনা 

১৬

‘হাওয়া’র চেয়েও বড় চ্যালেঞ্জ ‘রইদ’; ৬ মাস চুলে শ্যাম্পু দেননি তুষি!

১৭

রাতে পাচারের সময় সারভর্তি গাড়ি জব্দ করলেন কৃষকরা

১৮

শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও কেন এত সাধারণ ঈশিতা?

১৯

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

২০
X