কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ ওয়াসিম স্মৃতি স্মরণে ঢাকা কলেজে ক্রিকেট টুর্নামেন্ট 

জুলাই বিপ্লবে শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
জুলাই বিপ্লবে শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের বীর শহীদ ওয়াসিম আকরাম স্মরণে ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ঢাকা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার মাহমুদ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জানা গেছে, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় শহীদ ওয়াসিম স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ২০২৩-২৪ সেশনে ঢাকা কলেজে ভর্তি হওয়া নবীন ছাত্ররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টের খেলা শুরু হয় সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট বনাম রসায়ন বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে। মোট ১৬টি ডিপার্টমেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দুই গ্রুপে ভাগ হয়ে শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্ট দক্ষভাবে পরিচালনা করছেন মো. পারভেজ খন্দকার, মো. শরিফুল ইসলাম, আবু নাঈম, মোহাম্মদ হিমেল, আবু সাঈদ, জাহিদ হাসান, কাউসার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X