মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চবি বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
চবি বিক্ষোভ সমাবেশে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পেয়েছেন। এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম মহানগরে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে জামায়াত-শিবিরের হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৯ মে) হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখার গণতান্ত্রিক ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ১টার দিকে শুরু হয় এ সমাবেশ।

এ সময় ‘নব্য ফ্যাসিবাদ ধ্বংস হোক, নিপাত যাক’, ‘এ টি এম আজহারের মুক্তি যুদ্ধাপরাধীদের শক্তি’, ‘মানবতাবিরোধী হামলা, রুখে দাও বাংলা’, ‘আবরার যখন হলে মরে, শিবির তখন লুঙ্গির তলে’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি ঈশা দের সঞ্চালনায় এতে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুদর্শন চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আহমেদ মুগ্ধ, পাহাড়ি ছাত্র পরিষদ ঐক্যের সদস্য মাহিদুল ইসলাম ইবাদ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া।

আহমেদ মুগ্ধ বলেন, এই জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম যে, ইন্টেরিম সরকার শাহবাগের বাইনারি রাজনীতি থেকে বেরিয়ে আসবে; কিন্তু সেটি হয়নি। গণতান্ত্রিক ছাত্রজোটের শান্তিপূর্ণ বিক্ষোভে শিবির আক্রমণ করে। সন্ত্রাসী শিবিরের এটিই আসল চরিত্র।

তিনি আরও বলেন, আমরা দেখেছি, আবরার যখন হলে মরে শিবির তখন ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। মোদি যখন বাংলাদেশ আসে তখন এই বামরাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা বলতে চাই, যদি আপনারা আর কোনো সন্ত্রাসী কার্যক্রম করেন তাহলে জেনে রাখবেন, লীগ যে পথে গিয়েছে শিবিরও একই পথেই যাবে।

সুদর্শন চাকমা বলেন, রাজশাহী ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানাই। কিন্তু হামলাকারীরা দৃশ্যমান হওয়ার পরও আমরা কোনো অ্যাকশন দেখতে পাইনি। যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা এখনো এটি থেকে মুক্তি পাইনি।

ঈশা দে বলেন, আমরা জানি এ টি এম আজহার একজন যুদ্ধাপরাধীই নন, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জুলাই অভ্যুত্থানের পরে এই যুদ্ধাপরাধীরা নব্য ফ্যাসিবাদ আকার ধারণ করছে।

গত মঙ্গলবার রাতে রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা করে ‘শাহবাগবিরোধী ঐক্য’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরেও গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X