কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে সনাতনী জোটের বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ সনাতনী জাগরণ জোটের নেতারা। ছবি : সংগৃহীত
বিক্ষোভ সমাবেশ সনাতনী জাগরণ জোটের নেতারা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

শুক্রবার (০৪ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জোটের নেতারা কুশল বরণ চক্রবর্তীর যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানান।

কুশল বরণ চক্রবর্তী সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সাবেক সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র। সমাবেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি ও বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, দেশে আজ সর্বত্র মবতন্ত্র বিরাজ করছে। দেশে কোথায় আইনের শাসন নেই। দেশে এক হীরক রাজার শাসন চলছে। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না। আলিফ-লায়লার আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের দৈত্যকে হুকুম দিলে যেমন তা বাস্তবায়ন করতো, সেভাবে দেশে সব মবতন্ত্র বাস্তবায়ন হচ্ছে।

তিনি বলেন, কুশল বরণকে শুক্রবার (০৪ জুলাই) দুপুরে মৌলবাদীরা লাঞ্ছিত করেছে। একজন শিক্ষককে কেউ এভাবে লাঞ্ছিত করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে পদোন্নতি প্রদানের পাশাপাশি একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি বাতিলের দাবি জানাচ্ছি।

এ সময় ড. ইউনূস সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X