ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণে নজরদারি বক্স

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরিবেশ ও শব্দদূষণ রোধ এবং শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি কমাতে যানবাহন প্রবেশ সীমিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবেশদ্বারে ‘নিরাপত্তা ও নজরদারি বক্স’ স্থাপন করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশী এলাকার নজরদারি বক্স উদ্বোধন করেন। নজরদারির আওতাভুক্ত অন্যান্য জায়গাগুলো হলো নীলক্ষেত, শাহবাগ, কার্জন হল কর্নার এবং হাইকোর্ট মোড় ও শহীদুল্লাহ হল প্রাঙ্গন। বক্সগুলিতে একজন করে নিরাপত্তা কর্মী থাকবেন।

ওই সময় বিশ্ববিদ্যালয়েরউপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যানবাহন প্রবেশ সীমিতকরণের নীতি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো দিয়ে রিকশা, প্রাইভেট কার, অ্যাম্বুল্যান্স ও মাইক্রোবাস বাদে অন্যান্য পরিবহন (যেমন—বাস, লরি, ট্রাক, মালবাহী যানবাহন ইত্যাদি) বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞার আওতাভুক্ত যানবাহনগুলোকে তাদের নির্দিষ্ট রুটেই চলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X