ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির পুকুরে মাছের পোনা ছাড়লেন ছাত্রদল নেতা

ঢাবির পুকুরে মাছ ছাড়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঢাবির পুকুরে মাছ ছাড়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাবি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। তিনি ঢাবি শাখা ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার (২৪ জুন) জগন্নাথ হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে প্রায় ছয় হাজার রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল ও পুঁটি মাছের পোনা ছাড়া হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রাশেদ, সহসাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ফরহাদ প্রমুখ।

আরিফুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শুধু আবাসন বা পাঠচর্চার স্থান নয়, এটি আমাদের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই, এই পরিবেশ আরও প্রাণবন্ত হোক। পুকুরে মাছের পোনা ছাড়ার মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক ভারসাম্যই ফিরিয়ে আনছি না, বরং ভবিষ্যতে শিক্ষার্থীদের পুষ্টির উৎসও তৈরি করছি।

তিনি বলেন, মাছ চাষের এমন উদ্যোগ শুধু পরিবেশবান্ধবই নয়, এটি শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিতভাবে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। আরিফুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X