ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো নৃশংস হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগে পড়ুয়া ফিলিস্তিনি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) দুপুর দেড়টায় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে বিক্ষোভটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় গাজাবাসীর মুক্তি কামনায় দোয়া করেন শিক্ষার্থীরা।

‘জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ’, ‘ফিলিস্তিন মুক্ত করো, মায়াকান্না বন্ধ করো’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’- ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে ঢাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, আরব শাসকদের গাদ্দারী আর মুসলিম বিশ্বের নীরবতা আজকে গাজার এই নৃশংস গণহত্যার মূল কারণ। তারা কেবল তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সাম্রাজ্যবাদীদের সঙ্গে আঁতাত করেছে। তারা আসলে প্রকাশ্য গাদ্দার।

আরেক শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, ঢাবি শিক্ষার্থী আবু আনাসের পরিবারের মতো গাজার অসংখ্য পরিবারের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। গাজাবাসীর বাঁচার আর কোনো পথ খোলা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X