জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:১২ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

জবির ভূমিদাতা কিশোরীলালের শততম মৃত্যুবার্ষিকী পালন

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতা ও প্রখ্যাত দানবীর জমিদার কিশোরীলাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।

এসময় সভায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে প্রয়াত কিশোরীলাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ভূমিদাতা কিশোরীলাল রায়ের মৃত্যুবার্ষিকী পালন করা হলো।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল বলেন, ‘আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরীলাল রায়ের অবদান অবিস্মরণীয়। তার উদারতা ও শিক্ষানুরাগী মানসিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তার এই আত্মত্যাগ চিরদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।’

এ ছাড়া প্রার্থনা সভায় শিক্ষার্থীরা বলেন, ‘কিশোরীলাল রায়ের মহান দান এবং ত্যাগের ফলেই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই অবস্থানে পৌঁছেছে। তার মতো দানবীররা জাতির ইতিহাসে অমর হয়ে থাকবেন।’ সভায় তার আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ইতিহাস থেকে জানা যায়, বালিয়াটির এক সময়ের প্রতাপশালী জমিদার ও ব্রিটিশ সরকার থেকে রায় খেতাবপ্রাপ্ত কিশোরীলাল রায় চৌধুরী এ দেশের শিক্ষা বিস্তারের জন্য ১৮৬৮ সালে তার বাবা জগন্নাথ রায়ের নামে স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর কলেজ, তারপর ২০০৫ সালে আইন পাসের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। ১৮ বছরের যৌবন পার হতে চলা এই বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১৬ হাজারের অধিক শিক্ষার্থী ও প্রায় ৮০০ শিক্ষক রয়েছেন। বিসিএস, ব্যাংক, জুডিশিয়ারি, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন। নানা গবেষণায়ও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কৃতিত্ব দেখাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১০

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১১

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১২

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৩

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৪

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৫

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৬

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৭

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৮

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৯

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

২০
X