কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গায়েবি মামলার আতঙ্কে ২০ গ্রামের মানুষ

ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন। ছবি : সংগৃহীত
ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নের ২০ গ্রামের ১২৮ জনের বিরুদ্ধে গায়েবি মামলার অভিযোগ উঠেছে। ঘটনার ২০ দিন পর কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এ মামলা নথিভুক্ত করেছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জামাল ইউনিয়নের কাবিলপুর গ্রামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও এর প্রতিবাদ করায় তিন ব্যক্তিকে রক্তাক্ত জখমের অভিযোগ আনা হয়েছে মামলায়। এমনকি এ মামলায় একই ব্যক্তিকে দুবার আসামি করা হয়েছে।

এদিকে এ মামলার আলামত হিসেবে একটি পোড়া বাঁশের অংশের ছবি পেয়েছেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন। মামলা রেকর্ড করার ব্যাপারে তিনি জানান, মামলাটি রেকর্ড করে এক দিন পর তিনি সরেজমিন তদন্তে যান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অগ্নিকাণ্ডের কিছু আলামত পেয়েছি।

পরে তিনি সাংবাদিকদের কয়েকটি ছবি দেখান। ছবিতে দেখা যায়, রান্নাঘরের চালের একটি বাঁশের কিছু অংশ পোড়া আছে। তা ছাড়া রান্নাঘরের চাল কিংবা অন্য কোথাও আগুন লাগার কোনো চিত্র দেখা যায়নি। এমনকি বাঁশটি পুড়লেও সেই তাপ অন্যত্রও লাগেনি। ঘটনার দিন ওই ইউনিয়নে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

কাবিলপুর গ্রামের প্রায় ২০ জন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা জানান, গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু কাবিলপুর গ্রামের কোনো বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন ওসি শহিদুল ইসলাম হাওলাদারকে হরিণাকুণ্ডু থানায় বদলি করা হয়। কালীগঞ্জ থানায় নথিভুক্ত মামলাটি ১৪ জুন দাখিল করেন বাদী আব্দুল লতিফ। মামলাটিতে ভিত্তিহীন একাধিক অভিযোগ ও আসামির নাম-ঠিকানায় গরমিল থাকায় সংশোধন করে ফের এজাহার দাখিল করার কথা জানায় পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে এজাহার সংশোধন করে দেননি মামলার বাদী। এরই মধ্যে ওসি বদলি হওয়ার সুযোগে ২১ জুন মামলাটি থানায় রেকর্ড করেন ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন।

এজাহারে বলা হয়েছে, গত ১ জুন সকাল সাড়ে ৬টায় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কাবিলপুর গ্রামে বাদীর বসতবাড়িতে যান। তারা বাড়িতে ঢুকে ৭ লাখ টাকা মূল্যের আসবাব ভাঙচুর করে। ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুটি গরু ও ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। একপর্যায়ে আসামিরা বাড়িতে আগুন ধরিয়ে দিলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়। মামলায় ৩১ নম্বর আসামি তেঘরিহুদা গ্রামের মৃত জাকিরের ছেলেকে ৮৮ নম্বর আসামি হিসেবে দুবার নাম লেখা হয়েছে।

কাবিলপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, হয়রানি ও মামলা বাণিজ্যের উদ্দেশ্যে ১২৮ জনের নামসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদীর বাড়িতে কোনো অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। ঘটনার কিছুদিন আগে তার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সামান্য আগুন লাগে। সেই ঘটনাকে মামলায় অগ্নিসংযোগ বলে দাবি করা হয়েছে। মামলাটি পুরোই ভিত্তিহীন ও বানোয়াট। তবে কাবিলপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, ১ জুন ঘটনার দিন খোর্দ তালিয়ান গ্রামের যে তিনজন আহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে কাবিলপুর গ্রামে উপস্থিত ছিলেন না। তাদের বাড়ি তিন গ্রাম দূরে। এর মধ্যে বড় তালিয়ান, নাকোবাড়িয়া, খালকুলা গ্রাম রয়েছে। ওইদিন সকাল ৮টার দিকে তালিয়ান গ্রামে শ্মশানঘাট দুপক্ষের সংঘর্ষে তারা আহত হয়েছেন। ওই সংঘর্ষে একপক্ষে অংশ নিয়ে হামলা করেছিলেন আহতরা।

তারা আরও জানান, ওইদিন সকালে আব্দুল লতিফের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেনি। আমরা সেদিন তার বাড়িতে গিয়ে হাঁস-মুরগির ঘরে টিনে মাত্র দুটি কোপের দাগ দেখেছিলাম। এমনকি আসবাব ভাঙচুর, গরু ও স্বর্ণ লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। সেদিন সকালে বাড়ি থেকে অন্যত্র মালপত্র সরানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এখানে যোগদানের (২২ জুন) আগের দিন মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলায় কোনো মিথ্যা বা ভুল তথ্য দেওয়া হলে পরবর্তী সময়ে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X