কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাড়ে ফাটল কালনাগিনীর, হাসপাতালে এক্স-রে!

কালনাগিনী সাপ উদ্ধার। ছবি : কালবেলা
কালনাগিনী সাপ উদ্ধার। ছবি : কালবেলা

এ কোনো সিনেমার গল্প নয়, বাস্তবে আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর এক্স-রে করেছেন অ্যানিমেল লাভারসের সদস্যরা।

পটয়াখালীর কলাপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে বুধবার (৯ জুলাই) রাত ৯টায় সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায়, সাপটির শরীরের মাঝখানে হাড়ে ফাটল ধরেছে। আর বিরল এ ঘটনায় সাড়া পড়েছে গোটা উপকূলীয় এলাকায়।

এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীর হাত থেকে রক্ষা করেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য মো. বায়জিদ দফাদার।

পরে তিনি সাপটিকে চিকিৎসার জন্য অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার শাখার টিম লিডার বায়জিদ আহসানের কাছে তুলে দেন। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

কাল নাগিনী সাপের এক্সরে রিপোর্ট। ছবি : কালবেলা

সাপ উদ্ধারকারী মো. বায়জিদ মিয়া বলেন, দফাদার বাড়ি এলাকার একটি আমগাছ থেকে সাপটি নিচে নামার পর স্থানীয় গ্রামাবাসী পিটিয়ে মারার চেষ্টা করে। সাপটিকে লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। এসময় আহত অবস্থায় সাপটিকে উদ্ধার করে আমাদের টিম লিডার বায়জিদ আহসানের কাছে হস্তান্তর করি।

তিনি বলেন, আমাদের এলাকার মানুষের সাপ সম্পর্কে কোনো ধারণা নেই। যার কারণে সাপ দেখলেই তারা মেরে ফেলে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ প্রাণীটির সম্পর্কে এ এলাকার মানুষের জনসচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় আহত সাপটিকে ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী এক্স-রে করা হয়েছে। সাপটির শরীরের মাঝ বরাবর হাড়ে ফাটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠাব।

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান মো. সাঈদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্স-রে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের জন্য এমন কিছু করলাম। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রাণী নিয়ে কাজ করে। এটা আমি আগে থেকেই জানি। তাদের এ কাজকে সাধুবাদ জানাই। আশা করছি সাপটি সুস্থ হয়ে উঠবে।

কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, আহত সাপটির খবর পেয়ে সেটিকে চিকিৎসার জন্য বলা হয়েছে। এটিকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১০

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১১

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১২

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৩

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৫

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৬

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৭

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৮

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৯

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

২০
X