জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেষ হলো জবির ভর্তি কার্যক্রম

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট ও বিভাগে শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উপাচার্য লেখেন, আলহামদুলিল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের ভর্তি প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। সকল বিভাগের সকল আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ এক বিরল সাফল্য।

তিনি আরও বলেন, এ সাফল্যের কৃতিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ পুরো জবি পরিবারের। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সাফল্যের এ ধারা অব্যাহত থাকুক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম শেষে গত ২২ জুন থেকে শুরু হয়েছে প্রথম বর্ষের ক্লাস।

এবারের ভর্তি পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান ৪০ হাজার জন।

মোট দুই হাজার ৮১৫টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঁচটি ইউনিটে- এ, বি, সি, ডি ও ই। এ পরীক্ষা চলে গত ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X