জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে র‍্যাগিং, বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে র‍্যাগিংয়ের অভিযোগে সাময়িক বহিষ্কার ও ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-১) অনুযায়ী ১৯তম ব্যাচের যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় জরুরি একাডেমিক কমিটির সভার সিদ্ধান্ত (সিদ্ধান্ত-২) অনুযায়ী ১৯তম ব্যাচের সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনর ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার ও সতর্কীকরণ করার বিষয়টি প্রত্যাহার করা হলো।

এর আগে, গত রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত র‍্যাগিংয়ের অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারসহ চারজনকে ক্লাস কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সাতজনই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের শিকারের অভিযোগ উঠলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রতিটি বিভাগে বিশেষ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X