চবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনে প্রথম মনোনয়নপত্র তুললেন তায়েফুল 

চাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রথম মনোনয়নপত্র নিচ্ছেন তায়েফুল আলম। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রথম মনোনয়নপত্র নিচ্ছেন তায়েফুল আলম। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সবার আগে ক্রীড়া সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী ও জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। কেন্দ্রীয় সংসদের প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ প্রথম দিনেই প্রার্থীরা মনোনয়ন নিতে শুরু করেছেন। আশা করি, ধীরে ধীরে আরও প্রার্থীরা ফরম নিতে আসবেন। পরিবেশ এখন শান্তিপূর্ণ। নিরাপত্তার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রার্থীদের জন্য নির্দেশনা দিচ্ছি, রসিদ দিচ্ছি যা ডোপ টেস্টের পর জমা দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাকসু নির্বাচন অফিসে তিনটি বুথ করেছি। কেন্দ্রীয় ফরম, হল সংসদ ফরম ও ছাত্রীদের জন্য আলাদা ফরম সব মিলিয়ে তিনটি বুথ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।

প্রথম মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তায়েফুল আলম ফরাজি বলেন, আমি খেলোয়াড়দের জন্য অনেক দিন ধরে কাজ করছি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হচ্ছে দেখে মনে হলো খেলোয়াড়দের স্বার্থে কিছু করার সুযোগ এসেছে। সে কারণেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। প্রথম মনোনয়ন ফরম নিতে পেরে ভালো লাগছে।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।

আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই–বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X