স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মেসির ব্যর্থ পেনাল্টি, শার্লটের কাছে ভরাডুবি ইন্টার মায়ামির

মেসির সেই ব্যর্থ পেনাল্টির মুহূর্ত। ছবি : সংগৃহীত
মেসির সেই ব্যর্থ পেনাল্টির মুহূর্ত। ছবি : সংগৃহীত

ম্যাচের মোড় ঘুরে গেল এক মুহূর্তেই। পেনাল্টি থেকে সুযোগ পেয়েছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি, তবে তার ‘চিপ শট’ মায়ামিকে লিড এনে দিতে ব্যর্থ হয়। আর এর পরপরই গোলের দেখা পেয়ে যায় শার্লট এফসি। সেখান থেকেই আর ম্যাচে ফিরতে পারেনি ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হারে মাঠ ছাড়তে হয় হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

শনিবার এমএলএসের ম্যাচডে ২৮-এ ৩০ মিনিটের মাথায় ভিএআরের সাহায্যে শার্লটের বিরুদ্ধে পেনাল্টি পান মেসি। নিজেই স্পট কিক নেন আর্জেন্টাইন তারকা। এবার ভিন্ন কিছু করতে চেয়ে ‘চিপ’ মারতে গেলেন তিনি। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা দাঁড়িয়ে থেকেই সহজে ঠেকিয়ে দেন শটটি। মেসির ব্যর্থতার শাস্তি দিতে সময় নষ্ট করেনি শার্লট। কয়েক সেকেন্ড পরই করউইন ভার্গাসের পাস থেকে গোল করেন ইদান টোকলোমাটি।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন টোকলোমাটি। মায়ামির রক্ষণে দফায় দফায় চাপ সৃষ্টি করে সহজ জয় নিশ্চিত করে শার্লট।

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ওঠার লড়াই থেকে পিছিয়ে পড়ল মায়ামি। গতবারের চ্যাম্পিয়ন দলটির সংগ্রহ এখন ৪৬ পয়েন্ট, হাতে আছে চারটি ম্যাচ। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা শার্লট টানা পাঁচ ম্যাচ জিতে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে।

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক বিরতির পর ফিরেই এমন হতাশার রাত কাটাতে হলো মেসিকে। পেনাল্টিতে ব্যর্থতা এবং দলের ভরাডুবি—একসঙ্গে দুই আঘাত নিয়েই মাঠ ছাড়তে হলো বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X