ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে হাফেজ্জী চ্যারিটেবলের দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে হাফেজ্জী চ্যারিটেবলের দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে সেবা ও দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরের পুলিশ কনভেনশন হলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি শুধু দাওয়াহ নয়, মানবকল্যাণেও বিশেষ অবদান রেখে চলেছে। মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা। এই সংগঠন দেশ-বিদেশে বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য যে সহায়তা পৌঁছে দিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামী সমাজ গঠন সম্ভব হবে।

হাফেজ্জী চ্যারিটেবলের সহসভাপতি মুহসিন বিন মুঈন, নির্বাহী সদস্য তানবীরুল হাসান ও কামরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন- মুফতি হারুন ইজহার, সাইফুর রহমান সাগর, শায়খ জসিম উদ্দীন রাহমানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, মুফতি রেজওয়ান রফিকী, ড. মোহসিন রশিদ, মুফতি রেজাউল করিম আবরার, অ্যাড. নাজমুস সাদাত, সংস্থার মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক আবুল কাইউম এবং আফগানিস্তানের রাষ্ট্রদূতসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতারা।

বক্তারা বলেন, ইসলামের অন্যতম শিক্ষা হলো মানবসেবা। দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নৈতিক সমাজ গড়ে তোলাই প্রকৃত দাওয়াহ। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি দেশ ও দেশের বাইরে যে বিশাল সেবার কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হাফেজ্জী চ্যারিটেবল যেভাবে কাজ করছে, তা বাংলাদেশের জন্য গর্বের। বর্তমান সময়ে সামাজিক দায়বদ্ধতা, ন্যায়বিচার এবং ঐক্যের প্রচারই ইসলামের দাওয়াহর মূল চেতনা।

সম্মেলনে আসা মেহমানদের প্রতি কৃতজ্ঞতা আদায় করে সংক্ষেপে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কার্যক্রম তুলে ধরেন মুফতি মাহফুজুল হক। মানুষের জন্য সেবার কাজ আরও বেগবান করতে সবাইকে হাফেজ্জীতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X