স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার কাছে হারের পরও আশা হারাচ্ছেন না জাকের

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে উঠেছে। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় এলেও নেট রানরেটের দিক থেকে আফগানিস্তানের পিছনে আছে টাইগাররা। তার ওপর শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হার পরিস্থিতি করেছে আরও কঠিন। এখন আফগানিস্তানের বিপক্ষে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও।

তবুও দল হার মেনেছে, আশা হারায়নি। ম্যাচ শেষে জাকের আলী জানালেন, ‘আশা হারানোর কোনো প্রশ্নই ওঠে না।’

জাকেরের ভাষায়, ‘আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। একটা ম্যাচ হারলেই আশা শেষ হয়ে যায় না। মানসিকতা একই থাকবে—আমরা জিততেই খেলব। শ্রীলঙ্কার ম্যাচে সেটা হয়নি, তবে আফগানিস্তানের বিপক্ষে আমরা জয়ের জন্যই নামব।’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট হাতে ভয়াবহ শুরুর পর (০ রানেই ২ উইকেট নেই) বাংলাদেশ চাপে পড়ে যায়। ৫৩/৫ অবস্থায় যখন ম্যাচ প্রায় হাতছাড়া, তখন জাকের আলী ও শামিম হোসেন জুটি গড়ে ১৩৯ রানে পৌঁছে দেন দলকে। ম্যাচে ৪১ রান করে দলের হাল ধরেছিলেন জাকের।

আগামী ম্যাচের আগে ব্যাটারদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানালেন তিনি, ‘আমাদের জন্য ওপেনিং আর তিন নম্বর ব্যাটিং খুব গুরুত্বপূর্ণ। পাওয়ার প্লেতে নাম মানে এই নয় যে প্রতিটা বল বাউন্ডারিতে পাঠাতে হবে। এক রান নেওয়ার জন্য বল ঠেলে দৌড়ানো (‘ড্রপ অ্যান্ড রান’) সমান জরুরি। আমি বিশ্বাস করি, ছেলেরা এগুলো মাথায় রাখবে এবং পরের ম্যাচে ভালো কিছু করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X