স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান মহারণের আগে দুবাই পুলিশের কঠোর হুঁশিয়ারি

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে শক্ত অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে শক্ত অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—ভারত বনাম পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। তবে ম্যাচের উত্তেজনা যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য আগেভাগেই কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ।

শনিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, স্টেডিয়ামের ভেতরে কোনো ধরনের সহিংসতা, গালাগালি বা বর্ণবাদী আচরণ একেবারেই সহ্য করা হবে না। এসব অপরাধ করলে ভক্তদের এক থেকে তিন মাস পর্যন্ত জেল এবং ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ থেকে ৯ লাখ) গুনতে হতে পারে।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেন, ‘খেলাধুলার পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব। কেউ আইন ভাঙলে সঙ্গে সঙ্গেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

দুই দলই দারুণ ছন্দে মাঠে নামছে। নিজেদের প্রথম ম্যাচে ভারত স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে দিয়ে ৪.৩ ওভারেই জিতেছে। অন্যদিকে পাকিস্তান ১৬০ রান করার পর ওমানকে ৬৭ রানে অলআউট করে দিয়েছে।

ইতিহাস অবশ্য ভারতের পক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখি ১৩ লড়াইয়ের ১০টিতেই জয় ভারতের। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে রোহিত শর্মার দল টানটান এক ম্যাচে হারিয়েছিল মেন ইন গ্রিনদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X