মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচন : সাংবাদিকতা বিভাগ থেকে লড়ছেন ভিপিসহ ২২ প্রার্থী

রাকসু নির্বাচনে সাংবাদিকতা বিভাগের প্রার্থীরা। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে সাংবাদিকতা বিভাগের প্রার্থীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ থেকে বিভিন্ন পদে লড়ছেন শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকেই লড়ছেন ভিপিসহ মোট ২২ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১২ জন এবং হল সংসদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিক্ষার্থী ও বিভাগের শিক্ষকদের মতে, এই অংশগ্রহণ বিভাগের জন্য গৌরবের ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে; তারা আশা করেন প্রার্থীরা নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।

বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ সেশন থেকে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে লড়বেন সাইদুল ইসলাম আকাশ, জোহা হলে ভিপি পদে লড়বেন শিখর রায়। ২০১৯-২০ সেশন থেকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ইরফান তামিম এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাহির ফয়সাল লড়বেন।

২০২০-২১ সেশন থেকে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে লড়ছেন বিল্লাল হুসাইন; মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে সৈয়দ আব্দুল কাদের, শাহরিয়ার মোর্শেদ; সহ-মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে নূরনবি; হল সংসদে ক্রীড়া সম্পাদক পদে রুহুল আমীন; সংস্কৃতি সম্পাদক রনি আহমেদ, আলিম খান; সহসাংস্কৃতি সম্পাদক পদে আবু নাঈম; এবং বিজয়-২৪ হলে জিএস পদে জুবায়ের জিসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০২১-২২ সেশন থেকে সিনেট সদস্য এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ইনসান আলী, সহ-সাধারণ সম্পাদক পদে (তাপসী রাবেয়া হল) খাতিজা আক্তার হিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে (শহীদ হবিবুর রহমান হল) এনামুল হক, সহ-ক্রিয়া সম্পাদক (জুলাই-৩৬ হল) উম্মে জাহান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) লড়ছেন।

২০২২-২৩ সেশন থেকে এজিএস পদে শাহ পরান লিখন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুনান হাওলাদার, সহকারী নারীবিষয়ক সম্পাদক পদে নাদিয়া হক এবং সমাজকল্যাণ সম্পাদক পদে শরিপুল ইসলাম লড়বেন। ২০২৩-২৪ সেশন থেকে মাদার বখস হলেদ কার্যনির্বাহী পদে আল আমিন লড়বেন।

এ বিষয়ে বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী মুনান হাওলাদার বলেন, ‘ক্যাম্পাসের যে কোনো যৌক্তিক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমাদের বিভাগের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। আর যেহেতু ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই সব বিভাগের মধ্যেই উৎসাহ কাজ করছে। স্পেশালি আমাদের গণযোগাযোগ বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী এই নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন—এটা অবশ্যই ইতিবাচক ও গর্বের।’

বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম তানবীর বলেন, ‘দীর্ঘদিন পরে রাকসু হচ্ছে। সবাই উৎসবমুখর পরিবেশে রাকসুকে বরণ করছে। সেই জায়গা থেকে আমাদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০-এর অধিক প্রার্থী কেন্দ্রে এবং হল সংসদে দাঁড়িয়েছে। মিডিয়ার শিক্ষার্থী হওয়ায় মিডিয়া ও পাবলিকেশনের যেই দুটি পদ রয়েছে সেখানে আমাদের বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আমি বিষয়টি খুবই ইতিবাচকভাবে দেখছি।’

সিনেট ছাত্র প্রতিনিধি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগের মধ্যে একমাত্র ব্যতিক্রম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। কেননা, অন্যসব বিভাগের তুলনায় এই বিভাগের শিক্ষার্থীরা বাস্তবধর্মী অভিজ্ঞতাসম্পন্ন। আর বরাবরের মতো সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সবকিছুতেই এগিয়ে থাকে। সুতরাং এই বিভাগ থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ কিংবা হল সংসদে নির্বাচিত হলে কাজেই তাদের পরিচয় হবে।’

বিভাগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘এটা আমি খুব ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা ভিপিসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গুণাবলি বৃদ্ধি করবে। আমি এরই মধ্যে তাদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। আমি তাদের নিয়ে আশাবাদী এবং আশা করি তারা নির্বাচিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X