কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি ঋণে রেকর্ড, ১১২ বিলিয়ন ডলার ছাড়াল

ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে গত জুন মাসেই বাংলাদেশ পেয়েছে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ। এতে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে, যা টাকায় প্রায় ১৩ লাখ ৬২ হাজার কোটি টাকা। মাত্র তিন মাসে ঋণ বেড়েছে ৭৩৫ কোটি ডলার বা ৭ দশমিক ০১ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতে ঋণ কমলেও সরকারি খাতে ঋণ বৃদ্ধির কারণেই মোট ঋণ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগের সরকারের সময়ে সবচেয়ে বড় সংকট ছিল ডলার ঘাটতি। এর প্রভাবে রেকর্ড মূল্যস্ফীতি দেখা দেয় এবং বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে পাওনাও বাড়ে, যার মধ্যে ভারতের আদানি গ্রুপের সঙ্গেও টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন অর্থ পাচার রোধে কঠোর অবস্থান নেয়। এরই মধ্যে গত অর্থবছরে রেকর্ড ৫৭০ কোটি ৪৫ লাখ ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যা তার আগের বছর ছিল ৪৭৯ কোটি ৫৪ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ডলারের বেশি, আর রপ্তানি আয়ে হয়েছে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি। এসবের পাশাপাশি কম সুদের বৈদেশিক ঋণের প্রাপ্তিতে ডলার বাজারেও স্বস্তি ফিরেছে।

২০২৫ সালের জুন শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে (গ্রস রিজার্ভ)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী (বিপিএম–৬), রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ডলারের বিনিময় হার ১২২ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে, যদিও মাঝে কিছুটা কমে ১১৯ দশমিক ৫০ টাকায় নেমেছিল। ডলার দর কমে গেলে রেমিট্যান্স ও রপ্তানি আয় কমতে পারে—এই শঙ্কায় বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বাজার থেকে ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনেছে। ফলে আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

তথ্য বলছে, বেসরকারি খাতে বৈদেশিক ঋণ জুন শেষে কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে, যেখানে মার্চে ছিল ১৯.৮৮ বিলিয়ন ডলার। অপরদিকে, সরকারি খাতে ঋণ বেড়ে হয়েছে ৯ হাজার ২৩৮ কোটি ডলার, যা মার্চে ছিল ৮ হাজার ৪৯২ কোটি ডলার। অর্থাৎ তিন মাসে সরকারি খাতে ঋণ বেড়েছে ৮.৭৭ শতাংশ।

দীর্ঘমেয়াদে বৈদেশিক ঋণের চিত্র বলছে, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৪১ দশমিক ১৭ বিলিয়ন ডলার। অর্থাৎ গত ১০ বছরে ঋণের পরিমাণ প্রায় তিনগুণ বেড়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেশ প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার ঋণের মাইলফলক অতিক্রম করে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। সেই হিসেবে, বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৬৩৮ ডলার বা প্রায় ৭৭ হাজার ৪৩৩ টাকা। ১০ বছর আগে এ অঙ্ক ছিল মাত্র ২৫৭ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি খাতের অংশ ৮২ শতাংশ, আর বেসরকারি খাতের অংশ ১৮ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X