স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ কবে, কখন

সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপের সুপার ফোরের চার দল এরই মধ্যে চূড়ান্ত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওমান। এই ম্যাচের পরদিন থেকেই শুরু হবে সুপার ফোরের ম্যাচ যেখানে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও ভারত-পাকিস্তান ম্যাচ কখন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। শেষ দেখায় একপেশে ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। ম্যাচকে ছাপিয়ে বির্তক তৈরি হয় মাঠের বাইরের নানা কাণ্ডে। তবে সুপার ফোরে দুই দল উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেবে—এমনটাই প্রত্যাশা সমর্থকদের। ২১ সেপ্টেম্বর (রোববার) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

এক নজরে সুপার ফোরের সূচি ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই) ২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই) ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি) ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই) ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই) ২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা (দুবাই)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X