কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজে পানির ফিল্টার স্থাপন করল ছাত্রদল

তিতুমীর কলেজে পানির ফিল্টার স্থাপন করল ছাত্রদল। ছবি : কালবেলা
তিতুমীর কলেজে পানির ফিল্টার স্থাপন করল ছাত্রদল। ছবি : কালবেলা

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ২টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রদল। কলেজের তোলপাড় ক্যান্টিন ও অপরাজিতা মেয়েদের হলে ২টি সুপেয় নিরাপদ পানির ফিল্টার স্থাপন করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জলিল আদিক।

সোমবার (২২ সেপ্টেম্বর) এসব ফিল্টার স্থাপন করা হয়। এর আগে আদিকের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ তাহমিনা ইসলাম বলেন, পানির অপর নাম জীবন। ছাত্রদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও ছাত্রদের এই সেবার মনোভাব ধরে রাখার আহ্বান জানান তিনি।

কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের অধ্যাপক ও আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিশুদ্ধ পানির খুব অভাব। শহরের বাইরের থেকে শিক্ষার্থীরা প্রথম ঢাকায় এসে সুপেয় পানির অভাবে বেশিরভাগ জন্ডিসে আক্রান্ত হয়। সুপেয় পানির এই উদ্যোগ নেওয়ার জন্য ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি।

জলিল আদিক বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সুপেয় পানির জন্য ফিল্টার দিয়েছি। সংগঠন হিসেবে আমরা তিতুমীরের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। তিতুমীর কলেজে ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য ভবিষ্যতেও ছাত্রদল কাজ করে যাবে। প্রতিহিংসা নয়, বরং প্রতিযোগিতার রাজনীতি করবে ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X