চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রেইলে ব্যালট না থাকায় ভোট নিয়ে শঙ্কায় দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা

চাকসু নির্বাচনে ব্রেইলে ব্যালট না থাকায় ভোট নিয়ে শঙ্কায় দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা। ছবি : কালবেলা
চাকসু নির্বাচনে ব্রেইলে ব্যালট না থাকায় ভোট নিয়ে শঙ্কায় দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপার তৈরি করা না হওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের দাবি, তাদের হয়ে যারা ভোট দেবেন তারা নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে দিতে পারেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভোটকেন্দ্রে এ অভিযোগ করেন দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা।

বিজয় ২৪ হল সংসদের নির্বাহী সদস্য পদপ্রার্থী আয়েশা আক্তার কালবেলাকে বলেন, প্রশাসন আমাদের জন্য ব্রেইল পদ্ধতিতে ব্যালট তৈরি করবে বলেছিল। কিন্তু শেষ দিকে এসে তারা এটা করেনি। তারা বলছে, একজন আমাদের হয়ে ভোট দিয়ে দেবে। আমরা বলব, তারা লিখবে। আমরা এটাতে আস্থা রাখতে পারছি না। তারা নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিয়ে দিতে পারে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০-২৫ জন শিক্ষার্থীর জন্য ব্রেইলে ব্যালট বানাতে পারলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬০-৬২ জনের জন্য কেন পারল না?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ ৩৫ বছর পর ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৯৯০ সালে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার ও পদসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থীকে ভোট দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময় দেওয়া হবে। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি পদে ভোট দিতে হবে প্রত্যেক ভোটারকে। অর্থাৎ গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একটি করে ভোট প্রদানের হিসাব করা হয়েছে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। এদিন বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হবে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় বাংলা শ্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১০

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১১

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১২

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৪

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৫

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৭

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৮

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৯

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

২০
X