মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং : প্রধান নির্বাচন কমিশনার

জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং : প্রধান নির্বাচন কমিশনার
অধ্যাপক ড. মোস্তফা হাসান। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, আসন্ন জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বলেই সহযোগিতা প্রয়োজন সবার।

বুধবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এর আগে একটি নির্বাচন প্রস্তুত কমিটি করা হয়েছিল, যেখানে আমি আহ্বায়ক ছিলাম। আমরা কিছু কিছু কাজ করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। ভিসি মহোদয় ও সিন্ডিকেটকে ধন্যবাদ। তারা আমার ওপর আস্থা রেখেছে। এটা একটা চ্যালেঞ্জিং কাজ, প্রথমবার হচ্ছে। এখানে আমাদের ছাত্র, শিক্ষক, স্টেকহোল্ডার যারা আছে তাদের সবার সহযোগিতা চাই। এটা একটা কঠিন কাজ এবং আমাদের হাতে সময় কম। সামনে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো শেষ করতে হবে। স্টেকহোল্ডারদের কথা বলে আমরা সব ডেট ঠিক করব।

তিনি বলেন, চিঠি পাওয়ার পর কয়েকটি মিটিং করেছি। তপশিল কবে গঠন হবে এখন এটা বলতে পারছি না। এখনো আমাদের কোনো অফিস নেই, বসার জায়গা নেই। তপশিল নিয়ে আমরা স্টেকহোল্ডারদের সাথে বসব। যে কয়েকটি বিষয় হবে, কোনটার পর কোনটা হবে। আশা করি আমরা যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো করব। আমরা সবার সহযোগিতা চাই। আমাদের স্টেকহোল্ডারদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আমরা ডেট ও অন্যান্য বিষয় চূড়ান্ত করব।

প্রসঙ্গত, বুধবার জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X