কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‎জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফুচকা ফেস্ট

‎জবি ছাত্রদল নেতার উদ্যোগে ফুচকা ফেস্ট
ছবি : সংগৃহীত

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন ও মাহবুব আলমের উদ্যোগে ফুচকা ফেস্টের আয়োজন করা হয়েছে।

‎বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ ফেস্টটি শুরু হয়। ফেস্ট উদ্বোধন করেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এতে বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। প্রত্যাশার তুলনায় বেশি ভিড় ও শিক্ষার্থীদের উৎসাহী উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফেস্ট শেষ করা সম্ভব হয়নি; অনুষ্ঠানটি দুপুর ২টা পর্যন্ত চলে।

‎ফেস্টে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চাপের মধ্যে এমন আনন্দঘন আয়োজন সত্যিই প্রশান্তি দেয়। সবাই একসঙ্গে মিশে ফুচকা খাওয়া মানেই অন্যরকম আনন্দ।

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া চৌধুরী নেহা বলেন, আজকে ছাত্রদল ফ্রিতে সবাইকে ফুচকা খাইয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় একটু বিরক্ত লাগলেও, যখন ফুচকা হাতে পেলাম তখন অনেক ভালো লেগেছে।

‎জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করা।

‎শাখা যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আখন বলেন, ফুচকার স্বাদে আমরা একটি আনন্দময় পরিবেশ তৈরি করতে পেরেছি যেখানে রাজনীতি বা বিভাগীয় ভেদাভেদ ছাড়াই শিক্ষার্থীরা একত্রিত হয়েছে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, রফিকুল ইসলাম, রবিউল আউয়াল, রাহাত, সাগর, তৌহিদ ও ডেনিসহ আরও অসংখ্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X