যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা
ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ। ছবি : কালবেলা

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কদমতলায় এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও,’ ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, ‘ফ্রী প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’, ‘বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন’সহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অবস্থান করেন। মানববন্ধনে উপস্থিত হতে না পারলেও এর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে আগ্রাসন চালাচ্ছে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। আমেরিকাসহ যে দেশগুলো সারা বিশ্বে মানবতার বুলি আওড়ায় তারা আজ ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে নির্লজ্জভাবে সমর্থন করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি তিনি যেন আগের মতোই ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল বাহিনীর আগ্রাসনকে রুখে দেওয়ায় জন্য যথাযথ ভূমিকা রাখেন। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ মানববন্ধন শেষ হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X