ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ক্যাম্পাস পুলিশ গঠনের প্রস্তাবে ছাত্রদলের নিন্দা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তার লক্ষ্যে নিজস্ব পুলিশ ফোর্স গঠনের প্রস্তাবকে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নিজস্ব পুলিশ ফোর্স গঠনের প্রস্তাবকে শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী হিসেবে উল্লেখ করে এই উদ্যোগ বন্ধ করার জোর আহ্বান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যাম্পাস পুলিশ নামে আলাদা পুলিশ ফোর্স গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল সমর্থিত নীল দলের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া এবং অধ্যাপক ড. জিয়া রহমান। ক্যাম্পাস পুলিশ ফোর্স গঠনের এই প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করার গভীর চক্রান্তের শামিল।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ টের পেয়ে শিক্ষার্থীদের সভা-সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার দমন করার উদ্দেশ্যেই ক্যাম্পাস পুলিশ গঠনের গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির অজুহাতে হিটলারের গেস্টাপো বাহিনীর আদলে ক্যাম্পাস পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘড়ঘা কঠোর হস্তে প্রতিহত করবে।’

যে দুইজন শিক্ষক সিনেটে এই প্রস্তাব তুলেছেন তাদের মধ্যে ড. জিয়া রহমানের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

অপরদিকে পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা গেছে, ড. নিজামুল হক ভূঁইয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করার প্রাথমিক যোগ্যতা ছিল না। তাদের দুজনের বিরুদ্ধেই আর্থিক অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত হওয়া আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X