কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ
কিউএস র‌্যাংকিং

দেশসেরা বিশ্ববিদ্যালয় কোনটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে। র্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে।

র্যাঙ্কিংয়ে ৬৯১-৭০০তম অবস্থানে থেকে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে রয়েছে যথাক্রমে বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ।

এবারের তালিকায় ১৪০১-১৫০০তম অবস্থানের মধ্যে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম। এ ছাড়াও ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪: টপ গ্লোবাল ইউনিভার্সিটি’ শীর্ষক এ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৫টি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়। কিউএস একাডেমিক খ্যাতি (একাডেমিক রেপুটেশন), চাকরির বাজারে সুনাম (অ্যামপ্লয়ার রেপুটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত (ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও), শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস পার ফ্যাকাল্টি), আন্তর্জাতিক শিক্ষক অনুপাত (ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও), আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও), আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক) ও কর্মসংস্থানের (অ্যাম্প্লয়মেন্ট আউটকামস) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করে তাদের র্যাঙ্কিংয় প্রকাশ করে থাকে।

কিউএসের এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এর মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X