বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি দিপ্তী, সম্পাদক সাজিদ

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের ২০২৪-২৫ রোটারি বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আফরিনা রওশন দিপ্তী ও সাধারণ সম্পাদক পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ হোসেন মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছেন ২০২৩-২৪ রোটারি বর্ষের সভাপতি নুঝাত তাবাসসুম।

আগামী পহেলা জুলাই থেকে নবগঠিত ওই কমিটি কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ করবে।

কমিটিতে সভাপতি পদে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আফরিনা রওশন দিপ্তী এবং সাধারণ সম্পাদক পদে পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিদ হোসেন মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) রাতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই কমিটি ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ২০২৩-২৪ রোটারি বর্ষের সভাপতি নুঝাত তাবাসসুম। আগামী পহেলা জুলাই থেকে নবগঠিত ওই কমিটি কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ করবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদ্য প্রাক্তন সভাপতি নুঝাত তাবাসসুম, সহ সভাপতি এবিএম রিদুয়ান, যুগ্ম সম্পাদক লামিয়া খাতুন তানিম, ক্লাব সেবা পরিচালক শাহরীন তাবাসসুম শিম্মী চৌধুরী, সমাজ সেবা পরিচালক নিরুপা পাল, পেশা উন্নয়ন সেবা পরিচালক তাশরীফ আল আসিফ-উন-নূর, আন্তর্জাতিক সেবা পরিচালক পদে তনু ঘোষ, প্রকাশনা সম্পাদক আসিফ মাহমুদ, চিফ সার্জেন্ট আর্মস পদে মো. শাফি আল মাহবুব এবং এসিস্ট্যান্ট সার্জেন্ট আর্মস পদে মাসুমা আক্তার মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন। নিজেদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজসেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে দীর্ঘ ৪৩ বছর ধরে চলমান রয়েছে এই ক্লাবের পথচলা। বৃক্ষ রোপন, শীতবস্ত্র বিতরণ, ভ্রাম্যমাণ চক্ষু সেবা কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, এগ্রি লিডারস সামিটসহ আরও অসংখ্য প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে ক্লাবটি। ক্লাবটির উল্লেখযোগ্য একটি প্রোগ্রাম হচ্ছে 'রোটার‌্যাক্ট ট্রেইনিং ক্যাম্প'। সারা দেশের অসংখ্য রোটার‌্যাক্ট এতে অংশগ্রহণ করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

দেশে ভূমিকম্প অনুভূত

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

১০

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

১১

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১২

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১৩

ফেব্রুয়ারির হলিউড

১৪

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৬

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৭

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৮

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৯

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

২০
X