কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তীতে একাডেমিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঢাবি মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী। ছবি : সংগৃহীত
ঢাবি মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং ডিপার্টমেন্টের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সুর্বণজয়ন্তী উদযাপিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শুরু হয় সপ্তাহব্যাপী এ আয়োজন। ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে একাডেমিক সিম্পোজিয়াম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মার্কেটিং প্র্যাকটিশনার সৈয়দ আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের সহকারী অধ্যাপক ড. জোহা রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন ইউনিট্রেন্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিয়েটিভ চীফ মুনির আহমেদ খান গানচিলের প্রতিষ্ঠাতা ও সিইও আসিফ ইকবাল এবং মধুমতি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. শফিউল আজম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাবি আইবিএ ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক এবং সভাপতিত্ব করেন মার্কটেল বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও ড. শরীফুল ইসলাম দুলু।

উক্ত অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন মো. মোস্তফাজ্জামান মিজান (সাব-কমিটি একাডেমিক সিম্পোজিয়াম) এবং উপস্থিত ছিলেন ড. নিয়ামুল ইসলাম (মেম্বার সেক্রেটারি অব মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন)।

১৯৭৪ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবির সহযোগিতায় মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সব শিক্ষক এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, সব সংস্কার একসঙ্গে করা যাচ্ছে না। অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করার জন্য আমরা ইতোমধ্যে অনেকগুলো সংস্কার করেছি। তবে এখনও ব্যাংকিং ব্যবস্থার সংস্কার আরও বাকি আছে, আরও একটু সময় লাগবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং মার্কেটিং বিভাগকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X