কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে সরাসরি সাক্ষাতে নিষেধাজ্ঞা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন করে জারি করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি। ভাইস চ্যান্সেলরের উভয় দপ্তর- মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ে সরাসরি সাক্ষাৎ সীমিত করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাইস চ্যান্সেলরের দপ্তরে সাক্ষাৎ অ্যাপয়েন্টমেন্ট সীমিত থাকবে। মাস্ক পরা বাধ্যতামূলক।

সে সঙ্গে ১২ জুন ২০২৫ তারিখে জারি করা আগের নির্দেশনাও বহাল থাকবে বলে জানানো হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক সভা সরাসরি নয়, অনলাইনে- বিশেষ করে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরে মাস্ক পরা বাধ্যতামূলক। উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারারের দপ্তরে মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। কোনো দপ্তরে তিনজনের বেশি একসঙ্গে থাকা যাবে না।

করোনার উপসর্গ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস দপ্তর বা আইইডিসিআরের হটলাইন (০১৪০১-১৯৬২৯৩)-এ যোগাযোগ করে কোভিড পরীক্ষা করাতে হবে এবং ফলাফল দ্রুত প্রশাসনকে জানাতে হবে।

সেবাগ্রহীতাদের ক্ষেত্রেও মাস্ক পরিধান ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লাইন ধরে সেবা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরকে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এই নির্দেশনাগুলো বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় প্রধান, আঞ্চলিক কেন্দ্র ও তথ্য প্রযুক্তি দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুতে দেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। পরবর্তী সময়ে সংক্রমণ বেড়ে গেলে সরকার মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোর মতো বিধিনিষেধ জারি করে। সংক্রমণ কমে আসায় এসব নিয়ম কিছুটা শিথিল করা হয়।

তবে সম্প্রতি সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X