ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন অর্থবছরে ঢাবির বাজেট হাজার কোটি টাকা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন হয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। গতবারের তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বেড়েছে ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।

সোমবার (১৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এ বাজেট অনুমোদন হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন।

এবারের বাজেটে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন বাবদ ব্যয় ধরা হয়েছে ৬৪৮ কোটি ২৭ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ৬৩ শতাংশ। এছাড়াও পণ্য ও সেবা- সহায়তা বাবদ ব্যয় ধরা হয় ২৮৫ কোটি ৯৮ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ২৮ শতাংশ।

অনেক বছর ধরেই ঢাবির বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন বিশিষ্টজনরা। কিন্তু প্রতিবারের মতো এবারও গবেষণা খাতে আশানুরূপ বরাদ্দ বাড়েনি। গতবারের তুলনায় এবারের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে মাত্র শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। সব মিলিয়ে গবেষণা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বাজেটের ২ দশমিক শূন্য ৮ শতাংশ।

উল্লেখ্য, প্রতি বছরের জুনে ঢাবির সিনেটের বার্ষিক অধিবেশনে বাজেট পর্যালোচনা হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এ বছর সিনেটের অধিবেশন আহ্বান করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে, সংশ্লিষ্ট সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে সিনেটের অধিবেশন করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X