বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কিউএস র‍্যাংকিংয়ে আবেদন না করায় জবি প্রশাসনের বিরুদ্ধে নিন্দা বাগছাসের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাগছাসের লোগো। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাগছাসের লোগো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা সূচক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-এ আবেদন না করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শুক্রবার (২৭ জুন) শাখা বাগছাসের মুখপাত্র কামরুল হাসান রিয়াজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অবস্থান পাওয়া যায়নি। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকে এ সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীসমাজের স্বার্থের প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার প্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, কিউএস র‍্যাংকিংয়ে আবেদন না করা মানে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতার বাইরে রাখা, যা একপ্রকার অপরাধ হিসেবেই বিবেচ্য। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণার সুযোগ ও ক্যারিয়ার ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই- এই অপরাধমূলক গাফিলতির দায় যিনি বা যারা নিয়েছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না।

ছাত্রসংগঠনটি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে ছাত্র সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ‘আমরা জোর দিয়ে বলছি- সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহি করতে হবে। কোনোভাবেই এই অপরাধমূলক গাফিলতির দায় এড়িয়ে যাওয়া যাবে না।’

তারা আরও হুঁশিয়ার করে বলেন, যদি অবিলম্বে এ ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষার মান, আন্তর্জাতিক সম্পর্ক ও একাডেমিক প্রভাব বিবেচনায় প্রতি বছর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রকাশ করা হয়। এতে স্থান পাওয়া অনেকটাই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X