কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৫১ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কিছু কেন্দ্রে নির্ধারিত প্রশ্নপত্রের সেটের পরিবর্তে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের ঘটনাকে ‘চরম অবহেলা’ হিসেবে উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের স্বাক্ষরিত এক ‘অতীব জরুরি’ অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অসাবধানতাবশত কিছু জায়গায় নির্ধারিত সেটের বদলে অন্য সেটে পরীক্ষা নেওয়া হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্ব পালনে চরম অবহেলা।

ভবিষ্যতে এমন ঘটনা রোধে নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে। একই সঙ্গে, যারা এই দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে। এই চিঠি দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এইচএসসি, এসএসসি, বিসিএসসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় একটি বিষয়ের জন্য একাধিক প্রশ্নপত্র তৈরি করা হয়, যা ‘সেট’ নামে পরিচিত। এই সেটগুলো সাধারণত ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ অথবা ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ বা প্রতীকী নামে (যেমন : ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘দোয়েল’, ‘শাপলা’) চিহ্নিত করা হয়। প্রতিটি সেটের প্রশ্ন প্রায় একই মান ও কাঠামোর হলেও প্রশ্ন, ক্রম, বিকল্প উত্তর বা কিছু সংখ্যাগত মান আলাদা থাকে। এই পদ্ধতি মূলত প্রশ্নপত্র ফাঁস রোধ, নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য গ্রহণ করা হয়।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। এতে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। লিখিত পরীক্ষা ১০ আগস্ট শেষ হবে এবং এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X