মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থী নাফিস খন্দকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাফিজ খন্দকার (২৪-২৫ সেশন) কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ মাগরিব কার্জন হল (রসায়ন বিভাগ প্রাঙ্গণে) ৬টা ৪৫ মিনিটে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি আরও লেখেন, মহান আল্লাহর কাছে দোয়া, তিনি যেন নাফিজকে ক্ষমা করে দেন। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আর দান করেন জান্নাতুল ফিরদাউস। আমিন।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নাফিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে মঙ্গলবার) সকাল থেকে একটা বেসরকারি হাসপাতালের আইসিউতে নেওয়া হয় তাকে। সেখানে মারা যান তিনি।

নাফিস অমর একুশে হলের ৫০৭ নম্বর কক্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X