কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে সময় বেঁধে দিল অধিদপ্তর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন মাসের মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে অধিদপ্তর বলছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার পদ শূন্য রয়েছে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা সত্ত্বেও তা পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসাগুলোর শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগতমান বজায় রাখতে শূন্যপদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক।

এ ছাড়া কিছু মাদ্রাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করা হচ্ছে না। তাই যেসব মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের পদ শূন্য রয়েছে সেসব মাদ্রাসায় এমপিও নীতিমালা অনুযায়ী তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে আরও বলা হয়, এসব নির্দেশনা পালনে যেসব মাদ্রাসা ব্যর্থ হবে সেসব মাদ্রাসার অন্যান্য পদে নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন, পদোন্নতি ও উচ্চতর গ্রেড দেওয়া হবে না। আর ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিতসহ সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন কালবেলাকে বলেন, দীর্ঘদিন যাবত কিছুসংখ্যক মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সুপার ও সহসুপার পদ শূন্য রয়েছে। কিন্তু এসব শূন্যপদ পূরণে পরিচালনা কমিটি ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের কোনো আগ্রহ বা কার্যত কোনো পদক্ষেপ নেই। প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত হওয়ার কারণে একদিকে মাদ্রাসায় কাঙ্ক্ষিত পড়াশোনা হচ্ছে না।

অন্যদিকে শিক্ষকদের মধ্যে ক্ষমতা নিয়ে বিভিন্ন গ্রুপিং দেখা যাচ্ছে। মূলত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এ মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিদপ্তরের এ নির্দেশনা প্রতিপালনে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১০

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৩

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৪

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৫

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৭

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৯

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

২০
X