কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কোন বোর্ডে পাসের হার কত?

পুরোনো ছবি
পুরোনো ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

চলতি বছরের ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১৮ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ।

এ ছাড়াও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

আরও পড়ুন : এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১০

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১১

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৩

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৪

ভলিবলের কামাল আর নেই

১৫

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৬

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৭

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৮

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৯

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

২০
X