কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে দিনে-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুর থানা। ছবি : সংগৃহীত
মোহাম্মদপুর থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ফজলে রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পুরোনো শত্রুতার জেরে সুমনকে তারই পরিচিত মুন্না নামে একজন কুপিয়ে হত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

তিনি কালবেলাকে বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই পূর্ব পরিচিত। পুরোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। হত্যায় অভিযুক্ত মুন্নাকে আমরা আইনের আওতায় আনতে কাজ করেছি। মুন্নাকে গত মে মাসে চাপাতিসহ গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে আদালতে তুলেছিলাম। দুই মাস পার না হতেই সে জামিনে বেরিয়ে আবার অপরাধে লিপ্ত হয়েছে। ভুক্তভোগী সুমনেরও ক্রিমিনাল রেকর্ড (নানা অপরাধে পুলিশের তালিকাভুক্ত আসামি) আছে। তার বিরুদ্ধেও কিছু মামলা আছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি।

তবে প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, মোহাম্মদপুরের বুদ্ধিজীবী গেট এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান সুমন। তখন মুন্না এসে সুমনের হাতে থাকা মোবাইলফোনটি ছিনিয়ে নিতে চায়। সুমন দিতে অস্বীকৃতি জানালে তার পায়ে ধারল ছুরি দিয়ে আঘাত করে মুন্না। সুমন মাটিতে লুটিয়ে পড়লে তার হাতে থাকা মোবাইলটি নিয়ে চলে যায় মুন্না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুমনের স্ত্রী ও বন্ধুরা। সেখান থেকে তাকে প্রথমে নেওয়া হয় সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা অবস্থা গুরুতর বুঝে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনিচার্জ পরিদর্শক মো. ফারুক কালবেলাকে বলেন, সুমন নামের একজনের মরদেহ এসেছিল। তার স্বজনরা বলেছে- ছিনতাইকারীর হাতে তিনি খুন হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে সুমনের বাবা মো. বশির হোসেন বলেন, সুমনের মা অনেক কান্নাকাটি করছে। এখন আমি বিস্তারিত কিছু বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X