বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েনার রেস্তোরাঁয় হিব্রু বলে বিপদে ইসরায়েলি মিউজিশিয়ান

এই রেস্তোরাঁয় ইসরায়েলিকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
এই রেস্তোরাঁয় ইসরায়েলিকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার রেস্তোরাঁ থেকে ইসরায়েলি সঙ্গীতজ্ঞকে (মিউজিশিয়ান) বের করে দেওয়া হয়েছে। ওয়েটার তার ইসরায়েলি পরিচয় নিশ্চিত হয়ে রুখে দাঁড়ান এবং খাবার পরিবেশনে অস্বীকৃতি জানান।

রোববার (২৭ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সঙ্গীতজ্ঞ নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসরায়েলি সঙ্গীতজ্ঞ বন্ধুদের সাথে হিব্রুতে কথা বলার সময় ওয়েটার শুনে ফেলেন। এরপরই বিপত্তি ঘটে। শেষমেশ তাকে বের হয়ে যেতে হয়।

ইসরায়েলি সেলিস্ট অমিত পেলেড বলেন, ভিয়েনার একটি রেস্তোরাঁ থেকে একজন ওয়েটার তাকে বেরিয়ে যেতে বলেন। তাকে দুজন ইসরায়েলি সঙ্গীতজ্ঞের সাথে হিব্রুতে কথা বলতে শোনার পর ওই ওয়েটার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টে পেলেড লিখেছেন, শুক্রবার তিনি রামাজোত্তির একটি ইতালীয় রেস্তোরাঁয় বেহালাবাদক হাগাই শাহাম এবং পিয়ানোবাদক জুলিয়া গুরভিচের সাথে বসে ছিলেন। সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু একজন ওয়েটার তাদের হিব্রুতে কথা বলতে শুনে এগিয়ে আসেন।

পেলেড লিখেছেন, আমাদের অর্ডার নেওয়ার পর ওয়েটার ফিরে এসে হঠাৎ জিজ্ঞাসা করলেন, আমরা কোন ভাষায় কথা বলছি। আমি অকপটে উত্তর দিলাম, ‘ইংরেজি ও জার্মান।’ ‘না, না,’ তিনি জোর দিয়ে বললেন। ‘তুমি এখন কী বলছো?’ আমি উত্তর দিলাম, ‘অবশ্যই হিব্রু,’।

পেলেড আরও বলেন, তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে দ্বিধা ছাড়াই বললেন- ‘তাহলে, চলে যাও। আমি তোমাকে খাবার পরিবেশন করছি না।’

তিনি আরও যোগ করেন, প্রাথমিক ধাক্কা এবং অপমান ছিল গভীর। কিন্তু আমাদের আরও গভীরভাবে যা আঘাত করেছিল তা হলো পরবর্তী ঘটনা। আমাদের চারপাশের লোকেরা স্পষ্টতই চমকে উঠল, কেউ কেউ সহানুভূতিশীল দৃষ্টিতে তাকাল... এবং...। তারপর চুপচাপ তারা তাদের ডিনার, তাদের কথোপকথন, তাদের ওয়াইনে ফিরে গেল। যেন কিছুই ঘটেনি।

আবেগাপ্লুত হয়ে তিনি লিখেন, ‘ইউরোপে স্বাগতম, ২০২৫।’

ইসরায়েলিরা বিদেশে প্রায় এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন। উদাহরণস্বরূপ, সিরীয় এক নাগরিকের হামলায় ইসরায়েলি পর্যটক আহত হয়েছেন। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরীয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে।

সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাকসহ নানা স্লোগান দিতে থাকেন।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X