সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র ভর্তির নামে ঘুষগ্রহণ, অফিস সহকারী বরখাস্ত

অভিযুক্ত অফিস সহকারী কাম হিসাব সহকারী খন্দকার মোর্শেদুল বারী লিয়ন। ছবি : কালবেলা
অভিযুক্ত অফিস সহকারী কাম হিসাব সহকারী খন্দকার মোর্শেদুল বারী লিয়ন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ছাত্র ভর্তির নামে একাধিক অভিভাবকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী খন্দকার মোর্শেদুল বারী লিয়নকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোর্শেদুল বারী লিয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলে ৭ ছাত্রকে ভর্তির কথা বলে তাদের অভিভাবকদের কাছ থেকে মোট ১ লাখ ৪২ হাজার টাকা নেন অফিস সহকারী কাম হিসাব সহকারী মোর্শেদুল বারী লিয়ন।

তবে কোনো ছাত্রকেই ভর্তি করাতে পারেননি তিনি। তারপরও ওই ছাত্রদের স্কুলড্রেস পরে পরীক্ষায় অংশহগ্রহণ করতে বলেন লিয়ন। আর তখনই বিষয়টি সবার নজরে আসে। অপরদিকে ছাত্র ভর্তির কথা বলে ৩০ হাজার টাকা নিয়েও ভর্তি করেননি বলে আব্দুল খালেক নামে এক অভিভাবক লিয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, অফিস সহকারী এর আগেও দুবার সাময়িক বরখাস্ত ছিল। চলতি বছরে নির্দেশনা ছিল ভর্তির বিষয়ে কোনো তদবির চলবে না। আপার লেবেলের তদবিরও গ্রহণ করা হয়নি। কিন্তু অফিস সহকারী গোপনে ভর্তির নামে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেয়। ভর্তির সময় পার হওয়ার পরও তার অফিসে লোকজনের আনাগোনা দেখা যায়।

তিনি বলেন, এক পর্যায়ে অভিভাবকরা টাকা ফেরতের জন্য চাপাচাপি করলে লিয়ন তাদের বাচ্চাদের স্কুল ড্রেস তৈরির পরামর্শ দেয়। সম্প্রতি পরীক্ষার মধ্যে এমন ৭ বাচ্চাকে ড্রেস পরে ফাঁকা জায়গায় বসিয়ে দেয়। বিষয়টি আমাদের নজরে এলে ওই বাচ্চারা ভর্তি হয়েছে কি না জিজ্ঞেস করি।

তখন তারা বলে, লিয়ন আসতে বলেছে। তাদের কাছে বিস্তারিত শোনার পর অফিস সহকারী লিয়নকে ডেকে জিজ্ঞেস করলে সে ভুল স্বীকার করে। আমি ২ জুলাই তাকে শোকজ করি। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লিয়নকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোর্শেদুল বারী লিয়নের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে কল দেওয়া হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, লিয়নকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি ও দুজন শিক্ষককে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X