কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশের তারিখ জানা গেল

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কীভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পুনঃনিরীক্ষণের বিস্তারিত এ বছর পুনঃনিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। ঢাকা শিক্ষা বোর্ডেই রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার জন্য আবেদন করেছে। এটি গত বছরের তুলনায় অনেক বেশি। আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিত বিষয়ের খাতার জন্য, সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ছয়টি।

পুনঃনিরীক্ষণ মানে নতুন করে খাতা মূল্যায়ন করা নয়। এই প্রক্রিয়ায় মূলত খাতার নম্বরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর তুলতে বা বৃত্ত ভরাট করতে কোনো ভুল হয়েছে কি না, তা যাচাই করা হয়। এই যাচাইয়ের ফলে নম্বরের কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।

শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। একই সঙ্গে, যাদের ফল পরিবর্তন হবে, তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

১০

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১১

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১২

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৩

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৪

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৫

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৬

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৭

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৮

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৯

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

২০
X