বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০১:৪৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি : সংগৃহীত।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবি : সংগৃহীত।

বলিউডে যৌন হেনস্তার ঘটনা নতুন নয়। ‘মিটু হ্যাশট্যাগ’ ক্যাম্পেইনের সময় অনেক নায়িকাই জানিয়েছিলেন তাদের যৌন হেনস্তার কথা। সে সময় অনেকেই আইনি পদক্ষেপও নিয়েছিলেন। এবার বলিউডের প্রভাবশালী অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম কাপুর জানালেন নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার দুঃসহ স্মৃতি।

আভিজাত্য আর ঐশ্বর্যের মাঝে জন্ম নিলেও খুব সাধারণভাবে কেটেছে সোনম কাপুরের শৈশব। বাবা সুপারস্টার হওয়ার পরও রেহাই মেলেনি তার। যৌন হেনস্তার মতো ঘটনা তার জীবনেও ঘটেছে। সম্প্রতি সে বিষয়েই মুখ খুললেন এই বলিউড অভিনেত্রী।

গত শুক্রবার ৩৮ বছরে পা দিয়েছেন সোনম কাপুর। আর এ সময়েই তার জীবনের নানা ঘটনা নিয়ে চর্চায় মেতেছেন ভক্তরা। সেই সূত্রেই সামনে এলো সোনমের এক সাক্ষাৎকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম কাপুর নিজের ছোটবেলার অন্ধকার স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন।

সোনম কাপুর জানিয়েছেন, ছোটবেলায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। সে সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর। সেই ধাক্কা তিনি আজও ভুলতে পারেননি। তাই বর্তমানে তিনি যতই সুখে সংসার করুন না কেন, এখনো সেদিনের স্মৃতি তার মনে ফিরে ফিরে আসে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সোনম কাপুর জানান, ঘটনার দিন বন্ধু-বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানেই হেনস্তার শিকার হন তিনি। সোনম বলেন, ‘বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিলাম সিনেমা হলের সামনে। হঠাৎই পেছন থেকে এক ব্যক্তি এসে আমার বুকে বাজেভাবে হাত দিয়েছিল। ওই সময় আমার শারীরিক গঠন মোটেও প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো ছিল না। তারপরও ওই লোকটি আমায় এমন নোংরাভাবে হেনস্তা করেছিল যে, আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেই সময় কেঁদেও ফেলেছিলাম।’

সোনম আরও বলেন, ‘ছোটবেলা থেকে সাধারণভাবেই বেড়ে উঠেছি। বাবা বড় অভিনেতা হলেও বাড়িতে তার কাছ থেকে কোনো তারকাসুলভ ব্যবহার পাইনি। তাই রাস্তাঘাটে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই চলাফেরা করতাম। সে সময়েই এমন ঘটনা ঘটে। আজও সে কথাগুলো মনে পড়ে। ট্রমাটা কাটতে বেশ সময় লেগেছিল।’

ভারতীয় গণমাধ্যম জানায়, এই মুহূর্তে বলিউড থেকে অনেকটাই দূরে রয়েছেন সোনম কাপুর। বিয়ের পর লন্ডনে সময় কাটাচ্ছেন স্বামী-সন্তানকে নিয়ে। জানা যায়, বিয়ের পর থেকেই সোনম কাপুর সিনেমায় বেশ অনিয়মিত। তবে সামনে একাধিক কাজ রয়েছে। খুব শিগগির পর্দায় ফিরবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X