বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্গনাকে হত্যার হুমকি

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : ছবি সংগৃহীত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : ছবি সংগৃহীত

বলিউডের কন্ট্রোভার্সি কুইন ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। এবার পেলেন সরাসরি হত্যার হুমকি। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং-কে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে এবং হত্যার হুমকি দিতে দেখা যায়। এরপরই অভিনেত্রী পুলিশের সাহায্য চেয়েছেন। খবর : এনডিটিভি

ভিডিওতে এই নেতা দাবি করেন কঙ্গনার ইমার্জেন্সি সিনেমায় দেখানো গল্প তাদের মর্যাদা হানি করছে। সিনেমাটি মুক্তি আটকানোর দাবিও জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিকি থমাস সিং-কে বলতে শোনা যায়, ‘ইতিহাস কখনো বদলানো যায় না। তাই যদি তারা শিখদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের আঙুল দিয়ে খোঁচায়, তাদের আঙুলই কেটে দেই আমরা। আমরা যদি নিজেদের গলা কাটাতে পারি, তাহলে গলা কাটতেও পারি।’

একই ভিডিওতে আরেকজন শিখ নেতাকে বলতে শোনা যায়, ‘আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে চপ্পল দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়।’

পরে ভিডিওটি কঙ্গনা তার এক্স একাউন্টে শেয়ার মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে নিরাপত্তা চেয়েছেন।

আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’ সিনেমা। এই সিনেমায় ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই গল্পই তুলে ধরা হবে। ইতোমধ্যেই এর পোস্টার ও ট্রেলার প্রকাশ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X