বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর

আল্লু অর্জুনের বাড়িতে ভাঙচুর
ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন।

বছর শেষে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা দিয়ে আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ভারতীয় সিনে তারকা আল্লু অর্জুন। বক্স অফিসে একের পর এক ইতিহাস গড়ে সিনেমাটি দুই হাজার কোটি রুপি আয়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। তবে এই নায়ককে ঘিরে বিতর্ক ও বিক্ষোভ যেন থামছেই না। এবার তার হায়দরাবাদের বাড়িতে ভাঙচুর হয়েছে। খবর: এমনাইন. নিউজ

গণমাধ্যমটির তথ্যমতে, রবিবার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় একদল মানুষ পাথর ছুড়ে। ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমটি।

এই ঘটনা নিয়ে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নায়কের বাবা আল্লু অরবিন্দ। তিনি বলেন, ‘আজ আমাদের বাড়িতে কী ঘটেছে তা সবাই দেখেছে। তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সঠিক সময় নয়।’

পুলিশ ভাঙচুরকারীদের গ্রেপ্তার করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এখানে কেউ গোলমাল করতে এলে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত। এ ধরনের ঘটনাকে কারও প্রশ্রয় দেওয়া উচিত নয়।’

এরপর আল্লু অর্জুন সামাজিকমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এর আগে ৪ ডিসেম্বর অর্জুন তার পুষ্পা টিম এবং সহ-অভিনেত্রী রাশমিকা মান্দানা সঙ্গে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। সে সময় তাদের দেখতে এসে প্রাণ যায় এক নারীর এবং আহত হয় তার সন্তান। যার চিকিৎসা এখনো চলছে। এই মামলায় অভিনেতাকে ১৩ ডিসেম্বর রাতে গ্রেপ্তারও করা হয়েছিল। এবার অভিনতোর বাড়িতে হামলার ঘটানায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X