বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জহ্নবী কাপুরের প্রশংসায় পরিচালক

পরিচালক নীরজ ঘেওয়ান ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত
পরিচালক নীরজ ঘেওয়ান ও অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি : সংগৃহীত

জাহ্নবী কাপুর বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বাবা-মায়ের পরিচয়ে। স্টার কিডের তকমা নিয়ে প্রথম সিনেমায় নাম লেখান ২০১৮ সালে। সেই যে শুরু, এরপর নিজের পরিচয়েই বলিউডের এই নায়িকা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। নির্মাতারাও আস্থা রাখছেন তার অভিনয়ে। পাচ্ছেন তাদের কাছ থেকে প্রশংসাও।

জাহ্নবী কাপুরের বাবা বলিউডের প্রভাবশালী নির্মাতা বনি কাপুর আর মা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। তাদের পরিচয়ে খুব বেশি দিন থাকতে হয়নি তাকে। কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে জাহ্নবী এখন বি-টাউনের অন্যতম জনপ্রিয় নায়িকাদের একজন। তাই তো যে কোনো গল্পেই নির্মাতাদের কাছে তার চাহিদা ওপরের দিকে।

এদিকে ক্যারিয়ারের পিক টাইমে থাকা জাহ্নবী এ বছর প্রথমবারের মতো চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে উপস্থিত হয়েছেন। হেঁটেছেন লালগালিচায়। উৎসবে প্রদর্শিত হয়েছে ‘হোমবাউন্ড’ শিরোনামে তার নতুন ছবিও। এই সিনমোর পরিচালক নীরজ ঘেওয়ান সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিংকভিলায় জহ্নবীকে প্রশংসায় ভাসালেন।

তিনি বলেন, ‘সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকাসন্তান হওয়ার জন্য তাকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কখনও তার চেহারার গড়ন, কখনোবা তার অভিনয়ের জন্য নানা রকম মন্তব্য করা হয়। কিন্তু ‘হোমবাউন্ড’ সিনেমা দেখার পর জাহ্নবীর প্রতি সবার সব ধারণা বদলে দেবে।’ এই সিনেমার জন্য পরিচালকের সঙ্গে ১০ দিনের ওয়ার্কশপ করেছিলেন জাহ্নবী। বর্তমানে তিনি ‘হোমবাউন্ড’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ ছবির গল্পে ফুটে উঠবে উত্তর-পূর্ব ভারতের এক গ্রামের কাহিনি। এ ছবিটি কান চলচ্চিত্রোৎসবের ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X