বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৩:১৪ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কিংবদন্তি নির্মাতার চরিত্রে পছন্দ ভিকি

গুরু দত্ত ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত
গুরু দত্ত ও ভিকি কৌশল। ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা গুরু দত্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মকে স্মরণে ব্যাপক উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই গুরু দত্তের ১০০তম জন্মদিন। এই বিশেষ মুহূর্তকে ঘিরে একটি পূর্ণদৈর্ঘ্যের বায়োপিক ও একাধিক ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে আল্ট্রা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট গ্রুপ, যারা তার সিনেমার স্বত্বাধিকারী। খবর: বলিউড হাঙ্গামা

আল্ট্রা মিডিয়ার সিওও ও ডিরেক্টর রাজত আগরওয়াল জানান, গুরু দত্তের জীবনীভিত্তিক চলচ্চিত্র তৈরির জন্য প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, ‘বায়োপিক বানানো সবসময়ই কঠিন, কারণ এতে একজন শিল্পীর মহত্ত্ব ও সৃষ্টিকে নিখুঁতভাবে তুলে ধরতে হয়। আমরা এমন কোনো প্রযোজক ও আধুনিক পরিচালককে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, যিনি সত্যিকারের গুরু দত্ত অনুরাগী।’

অভিনয়শিল্পী হিসেবে গুরু দত্তের চরিত্রে কাকে দেখা যেতে পারে—এই প্রশ্নে আগরওয়াল ভিকি কৌশলের নাম প্রাথমিকভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘অভিনয়শিল্পীর তালিকা দীর্ঘ, তবে গুরু দত্তজির আবেগময়তা ও গভীরতা ফুটিয়ে তুলতে ভিকি কৌশল ভালো পছন্দ হতে পারেন।’

এ ছাড়াও গুরু দত্তের কিছু কালজয়ী চলচ্চিত্রকে নতুন আঙ্গিকে ওয়েব সিরিজ রূপে উপস্থাপনের পরিকল্পনাও করছে আল্ট্রা মিডিয়া। আগরওয়াল জানান, ইতিমধ্যেই দুইজন খ্যাতনামা পরিচালক এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছেন। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

চলতি মাসেই কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ গুরু দত্তের চারটি বিখ্যাত সিনেমা—‘পায়সা’ (১৯৫৭), ‘কাগজ কে ফুল’ (১৯৫৯), ‘চৌধবীন কা চাঁদ হো’ (১৯৬০), এবং সা‘হিব বিবি ঔর গুলাম’ (১৯৬২)—এর রিস্টোর করা সংস্করণ প্রদর্শিত হয়েছে। বিশ্বজুড়ে দর্শকদের কাছ থেকে এই চলচ্চিত্রগুলো উষ্ণ সাড়া পেয়েছে।

আল্ট্রা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সব সিনেমাই মূল সাদা-কালো রূপেই রিস্টোর করা হয়েছে। তবে পরীক্ষামূলকভাবে কিছু গানে রঙের সংযোজন করা হতে পারে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X