বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্স নিয়ে মন্তব্য করে বিতর্কে সালমান খান

ডিভোর্স নিয়ে মন্তব্য করে বিতর্কে সালমান খান

সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন বলিউডের সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি পর্বে উপস্থিত হয়ে তিনি বলেছেন, ‘আজকাল অল্প বিষয় নিয়েই ডিভোর্স হয়ে যাচ্ছে। ছোটখাটো ভুল বোঝাবুঝির জেরেই সম্পর্ক ভেঙে যাচ্ছে। আর ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা চলে যায় মেয়েদের হাতে।’

এই মন্তব্যের ভিডিও ক্লিপ ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধু সালমানের কথায় হাসছেন। তবে অনলাইনে এই বক্তব্য ঘিরে চলছে তীব্র বিতর্ক। কেউ কেউ সালমানের বক্তব্যকে বাস্তবসম্মত বলে মানছেন, আবার অনেকেই একে নারীবিদ্বেষী মন্তব্য বলে সমালোচনা করছেন।

ভাইরাল হওয়া ক্লিপে সালমান খান বলেন, ‘আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার মানসিকতা ছিল। এখন তো কেউ ঘুমিয়ে নাক ডাকলেও কিংবা গায়ের উপর পা তুললেও ডিভোর্স হয়ে যাচ্ছে। খুব ছোট ছোট বিষয়েও সম্পর্ক ভেঙে যাচ্ছে। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে নেয়।’

সালমানের মন্তব্য ঘিরে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, বর্তমান যুগে সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে পড়েছে এবং সালমান বাস্তব পরিস্থিতিই তুলে ধরেছেন। অন্যদিকে, সমালোচকদের মতে, এই মন্তব্য একতরফা এবং নারীদের প্রতি অসংবেদনশীল। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ডিভোর্সের ক্ষেত্রে ‘অর্ধেক সম্পত্তি’ সরাসরি চলে যায়- এমন কোনো স্পষ্ট আইন নেই। প্রতিটি মামলা পরিস্থিতি অনুযায়ী বিচার করা হয়।

২০২৫ সালের শুরুতে সালমান খানের অভিনীত ‘সিকান্দার’ মুক্তি পেলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। সিনেমাটি কোনোরকমে ১০০ কোটির ঘর অতিক্রম করতে সক্ষম হয়। তবে নতুন প্রজেক্টের প্রস্তুতি চলছে। ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাস অবলম্বনে নির্মিত একটি নতুন ছবিতে গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লঙ্কা এবং শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X