বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় সেতুপতির বিরুদ্ধে কাস্টিং কাউচ ও যৌন নিপীড়নের অভিযোগ

বিজয় সেতুপতি। ছবি : সংগৃহীত
বিজয় সেতুপতি। ছবি : সংগৃহীত

দক্ষিণের ‘মাক্কাল সেলভান’ বিজয় সেতুপতি, যিনি ‘৯৬’, ‘সুপার ডিলাক্স’, ‘বিক্রম বেদা’ এবং ‘জাওয়ান’-এ অসাধারণ অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন—এবার এক নারীর পোস্ট ঘিরে প্রশ্নের মুখে পড়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ রাম্যা মোহন নামের ওই নারী দাবি করেছেন, বিজয় সেতুপতি দক্ষিণী ইন্ডাস্ট্রির সেই অন্ধকার অংশ, যা এতদিন চুপচাপ চলেছে ‘নিয়ম’ বলে।

রাম্যার ভাষ্য ‘এক মেয়েকে আমি চিনি, যিনি এখন মিডিয়ায় পরিচিত মুখ। তাকে এমন এক দুনিয়ায় টেনে নেওয়া হয়েছিল, যেখানে সে কখনো প্রস্তুত ছিল না। বিজয় সেতুপতি তাকে ‘কারাভ্যান ফেভার’-এর জন্য ২ লাখ ও ‘ড্রাইভ’-এর জন্য ৫০ হাজার টাকা অফার করেছিলেন। অথচ সেই মেয়েটিকে বছরের পর বছর ব্যবহার করা হয়েছে। এখন সে রিহ্যাবে। মানসিকভাবে বিধ্বস্ত।’

আরও অভিযোগ, সেই মেয়েটির পরিবার যখন তার ডায়েরি ও চ্যাট পড়ে পুরো সত্যটা জানতে পারে, তখন তারা ভেঙে পড়ে। রাম্যা আরও লেখেন ‘মানুষ সত্যটা জানতে চায় না। তারা বরং উৎস খোঁজে, ভিকটিমকে দোষ দেয়। এটা কোনো সিনেমার গল্প নয়। এটা ছিল এক জীবন্ত নারীর কান্না।’

পোস্টটি ভাইরাল হতেই রাম্যা তা মুছে দেন। জানান, বন্ধু তথা ভিকটিমের গোপনীয়তা রক্ষা করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও কোনো আনুষ্ঠানিক অভিযোগ, মামলা বা সরাসরি ভিকটিমের নাম প্রকাশ পায়নি এখনো।

বিষয়টি ঘিরে দেশজুড়ে চলছে বিতর্ক। একাংশ বলছে, সত্য উন্মোচনের সময় এসেছে। অন্য অংশ বলছে, এটি একটি পরিকল্পিত ক্যাম্পেইন। অথচ এখন পর্যন্ত বিজয় সেতুপতির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি আসেনি।

তবে বিতর্কের তাপে আরও একবার সামনে এসেছে ২০১৭ সালের একটি সাক্ষাৎকার, যেখানে সেতুপতি বলেছিলেন, ‘কাস্টিং কাউচ একটা ঘৃণাজনক ব্যাপার। এটা দুর্নীতিগ্রস্ত মানসিকতার ফল।’ তাহলে প্রশ্ন ওঠে—যে নিজেই কাস্টিং কাউচের বিরুদ্ধে বলেছিলেন, তিনি কি আজ সেই একই কাহিনির চরিত্র হয়ে গেলেন?

ব্যক্তি জীবনে স্ত্রী জেসি ও দুই সন্তানের পিতা বিজয় সেতুপতি কি এবার শুধুই একজন অভিযুক্ত? নাকি ‘নায়ক’ চরিত্রের মুখোশ একে একে খসে পড়ছে…?

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X