বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ রুমে অন্য কিছু করাতে চেয়েছিলেন পরিচালক: জেসমিন

জেসমিন ভাসিন। ছবি : সংগৃহীত
জেসমিন ভাসিন। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকের কথা আবারও সামনে এলো। টেলিভিশন ও বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি নিজের জীবনের এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে স্তব্ধ অনেকেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে। একটি অভিনয়ের জন্য অডিশনের ডাক পান তিনি। হোটেলের লবিতে গিয়ে দেখেন, আরও কয়েকজন তরুণী অপেক্ষা করছেন অডিশনের জন্য। প্রথমে সব কিছু স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পর পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে।

জেসমিনের ভাষায় ‘দৃশ্যটি ছিল, প্রেমিক চলে যাচ্ছে আর আমাকে আটকাতে হবে। আমি দৃশ্যটি অভিনয় করছিলাম, কিন্তু পরিচালক কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছিলেন না। হঠাৎ তিনি হোটেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন এবং অন্য কিছু করানোর চেষ্টা শুরু করলেন।’

অভিনেত্রী বলেন, ওই পরিচালক তখন স্পষ্টতই মদ্যপ ছিলেন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করার জন্য। কিন্তু পরিচালক রাজি হননি, বরং জোরাজুরি করে বলেন, ‘আজই অভিনয় করতে হবে’। অভিনয় চলাকালীন আরও খোলামেলাভাবে অভিনয়ের নির্দেশ দেন এবং একপর্যায়ে হুমকিও দিতে থাকেন।

অবশেষে সাহস সঞ্চয় করে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন জেসমিন। ‘সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কখনো কোনো হোটেলের রুমে অডিশন দেব না।’

বিনোদন জগতে কাস্টিং কাউচ কোনো নতুন শব্দ নয়, কিন্তু ভুক্তভোগীরা খুব কমই প্রকাশ্যে আসেন। জেসমিনের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও প্রমাণ করে, পর্দার আড়ালে নারীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে এখনো অনেক পথ বাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X