কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জওয়ান’ দেখতে হল ভাড়া করেছেন বাংলাদেশি শাহরুখ ভক্তরা

জাওয়ান সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত
জাওয়ান সিনেমার দৃশ্য। ছবি : সংগৃহীত

শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমা মুক্তি পেয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী এই সিনেমায় মুক্তি পায়। তবে একই দিন বাংলাদেশে মুক্তির কথা থাকলেও সেন্সর না পাওয়ায় মুক্তি পায়নি সিনেমাটি। এদিকে ‘জাওয়ান’ দেখতে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসের পুরো হল ভাড়া করেছেন বাংলাদেশি একদল ভক্ত।

‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ এমন একটি দৃষ্টান্ত তৈরি করেছে। গ্রুপটির সদস্যদের উদ্যোগে গোটা একটি হল ভাড়া করা হয়েছে। আর এই আয়োজনে উপস্থিত হবেন নির্মাতা তপু খান ও মাবরুর রশীদ বান্নাহ। তাদের উপস্থিতির বিষয়টি এই ফেসবুক পেজে জানানো হয়েছে।

দেশের প্রেক্ষাগৃহে সিনেমা যেদিন মুক্তি পাবে সেদিন ব্লকবাস্টার সিনেমাসে শাহরুখ খানের এই সিনেমার প্রথম শো দেখবেন তারা।

ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান হল বুকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিদিন আমরা ‘জওয়ান’ সিনেমার ১৫টি শো চালাব। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।

জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দক্ষিণী নারী সুপারস্টার নয়নতারা, বিজয় থালাপতি প্রমুখ। সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে বলিউড তারকা দীপিকা পাডুকোনকে।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চুক্তি ‘সাফটা’র আওতায় ‘জওয়ান’ বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়েছে শাকিব খানের ‘নবাব এলএলবি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশেহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X