বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

বাড়ির পূজায় রানি-কাজল

রানি ও কাজল। ছবি : সংগৃহীত
রানি ও কাজল। ছবি : সংগৃহীত

মুম্বাই কাঁপাচ্ছে মুখার্জি বাড়ির দুর্গাপূজার আমেজ। পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার মুখ উন্মোচনের মুহূর্তেই জমে উঠল তারকাখচিত আসর। উপস্থিত ছিলেন বলিউডের দুই তারকা কন্যা রানি মুখোপাধ্যায় ও কাজল। কয়েকে দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কান্ডারি এই পরিবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের মুখার্জি বাড়ির দুর্গাপূজাও যে রঙ, গান, আড্ডা আর তারকাদের আভায় মাতিয়ে তুলবে মুম্বাইকে, তার ইঙ্গিত মিলল উদ্বোধনী সন্ধ্যাতেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পঞ্চমীর সন্ধ্যাতই প্রকাশ্যে এল এবারের মুখার্জি বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির রানি ও কাজল। কাজলের পরনে রুপালি রঙের শাড়ি সিঁদুর রঙের ব্লাউজ। হাতে লাল কাচের চুড়ি। একেবারে দুর্গাপূজার ফেস্টিভ লুক। অন্যদিকে রানি বেছে নিয়েছিলেন সাদা রঙের ইক্কত। পঞ্চমীতে দুই বোন বুঝিয়ে দিলেন, তাদের পূজার সাজ এবার হবে নজরকাড়া।

রানি ও কাজলের বাড়ির দুর্গাপূজায় প্রতিবারই হাজির হয় বলিউডের বড় বড় তারকারা। অমিতাভ, জয়া, ঐশ্বরিয়া, অভিষেক, দীপিকা, শাহরুখ, সালমান, ক্যাটরিনা, আলিয়া, রণবীরদের প্রতিবছরই থাকে ফুল অ্যাটেন্ডেন্স। আর পূজার কটা দিন সেলিব্রেটি সুলভ আদবকায়দা ভুলে রানি-কাজলরাও একেবারে ঘরের মেয়েদের মতো পূজার কাজে মেতে ওঠেন। অঞ্জলি থেকে প্রসাদ বিতরণ, সব কিছুতেই কোমর বেঁধে নেমে পড়েন দুই বোন। এবার দেখার পালা, সপ্তমী থেকে দশমী কেমন সাজবেন রানি ও কাজলরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X